করদাতাদের সুবিধার্থে ব্যাংক খোলা রাত ৮টা পর্যন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবার দেশের সব তফসিলি ব্যাংক রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। করদাতাদের আয়কর প্রদানের সুবিধার্থে এ নির্দেশনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, করদাতাদের আয়কর প্রদানের সুবিধার্থে চালান বা পে-অর্ডার সুবিধা চালু রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় নিরাপত্তা সাপেক্ষে ওই দুই তারিখ রাত আটটা পর্যন্ত সব তফসিলি ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৬-১৭ করবর্ষে ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর প্রদানের শেষ দিন আগামীকাল ৩০ নভেম্বর।