কিশোরগঞ্জে গত রোববার এক মতবিনিময় সভায় স্থানীয় করদাতারা অভিযোগ করেন, কর দিতে গেলেই হয়রানির শিকার হতে হয়। সে জন্য তাঁরা কর দিতে উৎসাহ বোধ করেন না।এর জবাবে সভার প্রধান অতিথি ঢাকা কর অঞ্চল-৫-এর যুগ্ম কমিশনার সৈয়দ মাসুম আহমেদ বলেন, কেউ কর দেওয়ার সময় হয়রানির শিকার হলে কর বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।কিশোরগঞ্জ কর সার্কেলের সহকারী কমিশনার মো. শাহরিয়ারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপ-কর কমিশনার মো. নূরুজ্জামান খান, কর আইনজীবী সমিতির সভাপতি মো. শাহাবুদ্দিন, সাবেক সভাপতি মাহমুদুল ইসলাম, কিশোরগঞ্জ চেম্বারের সহসভাপতি মাজহারুল ইসলাম, সর্বোচ্চ করদাতা বাদল রহমান, বিমা প্রতিনিধি ফাতেমাতুজ জোহরা, ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম, ব্যবসায়ী আইয়ূব আলী খান, নূরুল ইসলাম, আবদুল করিম, কর আইনজীবী শফিকুল ইসলাম প্রমুখ।