করদাতার সংখ্যা বাড়ানোর তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় আয়োজিত এক রাজস্ব সংলাপে বক্তারা বলেছেন, করদাতার সংখ্যা ও কর আদায়ের পরিমাণ বাড়াতে হবে। এ জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রচারণা বাড়িয়ে জনগণকে সচেতন করতে হবে।
গতকাল রোববার কুমিল্লায় রাজস্ব সংলাপ-২০১৬ অনুষ্ঠানে উপস্থিত বক্তারা এ কথা বলেন। এতে অংশ নেন এনবিআরের সদস্য, কুমিল্লা জেলা প্রশাসক ও অংশীজনেরা। কুমিল্লা কর অঞ্চলের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজারের একটি হোটেলে ওই সংলাপ হয়।
কুমিল্লা অঞ্চলের কর কমিশনার রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন এনবিআরের সদস্য মাহবুবুর রহমান। আরও বক্তব্য দেন কুমিল্লা জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল, কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট দপ্তরের কমিশনার আনোয়ার হোসাইন, ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবদুর রশীদ, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের মহাব্যবস্থাপক নারায়ণ চন্দ্র পাল প্রমুখ।