করপোরেট ঋণ নিয়ে ফিন্যাক্সেলের কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেড (ফিন্যাক্সেল) সম্প্রতি ‘করপোরেট ঋণ বিশ্লেষণ’ শীর্ষক দুই দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করেছে। এতে নয়টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ২০ জন কর্মকর্তা অংশ নেন।কর্মশালাটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বকতিয়ার আহমেদ। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান মামুন রশিদ। কর্মশালায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন ফিন্যাক্সেলের পরিচালক মির্জা আমিনুর রহমান। এতে রিসোর্স পারসন ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক আরিফ ইকবাল খান। বিজ্ঞপ্তি।