করপোরেট কর কমছে, তবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজরে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির করহার ২ দশমিক ৫০ শতাংশ কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ বৃহস্পতিবার বেলা ৩টায় জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেটে এই করপোরেট কর কমানোর প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

বাজেট বক্তৃতায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে করদাতাদের করভার লাঘব করার জন্য পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির করহার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ৩২ দশমিক ৫০ শতাংশ করার প্রস্তাব করা হয়।

বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির করহার ২৫ শতাংশ এবং তালিকাভুক্ত নয় এমন কোম্পানির করহার ৩৫ শতাংশ।

বাজেট বক্তৃতায় বলা হয়, বর্তমানে গ্রিন বিল্ডিং সার্টিফিকেশন আছে এরূপ তৈরি পোশাক প্রতিষ্ঠানের করহার ১০ শতাংশ এবং গ্রিন বিল্ডিং সার্টিফিকেশন নেই এরূপ তৈরি পোশাক প্রতিষ্ঠানের করহার ১২ শতাংশ। এই করহার-সংক্রান্ত এসআরওর মেয়াদ ৩০ জুন ২০২০ শেষ হবে। তা আরও দুই বছর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে।