করপোরেট কর: শেয়ারবাজারে তালিকাভুক্তিতে নিরুত্সাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়, এমন কোম্পানির কর ছাড় দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অর্থমন্ত্রীর প্রস্তাব অনুসারে, শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়, এমন কোম্পানি আগের চেয়ে আড়াই শতাংশ হারে কর কম দেবে। এসব কোম্পানিকে আগামী বছর থেকে ৩৫ শতাংশ হারে করপোরেট কর দিতে হবে। বর্তমানে কোম্পানিগুলো সাড়ে ৩৭ শতাংশ হারে কর দেয়।
অন্যদিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর কর হার একই অর্থাত্ ২৭ দশমিক ৫ শতাংশ রাখা হয়েছে। ব্যাংক, বিমা ও অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানের কোম্পানি কর একই অর্থাত্ ৪২ দশমিক ৫ শতাংশ, মার্চেন্ট ব্যাংকের জন্য ৩৭ দশমিক ৫ শতাংশই রয়েছে।
সিগারেট প্রস্তুতকারী কোম্পানি বর্তমানের মতো তালিকাভুক্ত হলে ৪০ শতাংশ এবং তালিকাভুক্ত না হলে ৪৫ শতাংশ হারে কর দিতে হবে। মোবাইল ফোন কোম্পানিকে বর্তমানের মতো তালিকাভুক্ত হলে ৪০ শতাংশ এবং তালিকাভুক্ত না হলে ৪৫ শতাংশ হারে কর দিতে হবে। লভ্যাংশ আয়ের ওপর বর্তমানের মতো ২০ শতাংশ হারে কর দিতে হবে।
তবে ব্যবসায়ে লেনদেন কর শূন্য দশমিক ৫০ থেকে কমিয়ে শূন্য দশমিক ৩০ করার প্রস্তাব করা হয়েছে।