করপোরেট গভর্নেন্স গাইডলাইন পরিপালনের তথ্য চেয়েছে বিএসইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রাতিষ্ঠানিক সুশাসন (করপোরেট গভর্নেন্স) গাইডলাইন পরিপালন-সম্পর্কিত তথ্য চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ৩১ জানুয়ারি এ-সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে পাঠানো হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।বিএসইসির ওই চিঠিতে বলা হয়, গত ৩০ আগস্ট প্রকাশিত এক গেজেট নোটিফিকেশনের মাধ্যমে দুই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে ৩১ ডিসেম্বরের মধ্যে বিএসইসির করপোরেট গভর্নেন্স গাইডলাইন পরিপালনের নির্দেশ দেওয়া হয়। কিন্তু এখনো এসব তথ্য এসইসিতে পৌঁছেনি। আর তাই ১৫ ফেব্রুয়ারির মধ্যে পরিপালন-সম্পর্কিত তথ্য কমিশনে জমা দিতে বলা হয় চিঠিতে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে অধ্যাদেশ, ১৯৬৯-এর ১১(২) ধারা অনুযায়ী বিএসইসি এই নির্দেশ দিয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।