করপোরেট গভর্নেন্স গাইডলাইনের সংশোধনী অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশনের করপোরেট গভর্নেন্স গাইডলাইনের প্রস্তাবিত সংশোধনী চূড়ান্ত অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ মঙ্গলবার এসইসির নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়।এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, “করপোরেট গভর্নেন্স গাইডলাইনটি ‘কমপ্লাই অথবা এক্সপ্লেইন’ ভিত্তিতে ইতিপূর্বে তালিকাভুক্ত কোম্পানিগুলো পরিপালন করলেও এখন থেকে (কমিশন কর্তৃক নির্ধারিত সময়সীমা বেঁধে দেওয়ার পর) তালিকাভুক্ত কোম্পানিগুলোকে তা বাধ্যতামূলক পরিপালন করতে হবে। এ ছাড়া তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদ এক-চতুর্থাংশ স্বাধীন পরিচালক থাকতে হবে।”সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে করপোরেট গভর্নেন্স গাইডলাইনের প্রস্তাবিত সংশোধনীটি জনমত জরিপ করা হয়। জনমত জরিপ শেষে আজ প্রস্তাবিত ওই সংশোধনীটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।এ ছাড়া পুঁজিবাজারের ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য বিশেষ স্কিম কমিটি প্রণীত তালিকা ও সুপারিশগুলো বাস্তবায়নের জন্য কতিপয় দিক-নির্দেশনা সাপেক্ষে ওই তালিকা ও সুপারিশগুলো আজকের সভায় অনুমোদিত হয়, যা বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সিদ্ধান্তও আজকের সভায় গৃহীত হয় বলে ওই সংবাদবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।