করপোরেট গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং
ব্র্যাক ব্যাংক করপোরেট গ্রাহকদের জন্য ইন্টারনেট ব্যাংকিং সেবা চালু করেছে।এর ফলে করপোরেট প্রতিষ্ঠানগুলো যেকোনো সময় সহজে ও দ্রুত অর্থ স্থানান্তর, বাল্ক পেমেন্ট বা বড় অঙ্কের অর্থ পরিশোধ ও কর্মীদের বেতন প্রদান করতে পারবে। সেই সঙ্গে অ্যাকাউন্ট স্টেটমেন্ট বা ব্যাংক হিসাব বিবরণীসহ লেনদেনের বিস্তারিত তথ্য জানা যাবে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা গতকাল সোমবার ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেবার উদ্বোধন করেন। এ সময় ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান মাহমুদুন নবী চৌধুরী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।নাজনীন সুলতানা বাণিজ্যিক প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনে গতি সৃষ্টির লক্ষ্যে এই তথ্যপ্রযুক্তি সেবা চালু করার জন্য ব্র্যাক ব্যাংকের প্রশংসা করেন। বিজ্ঞপ্তি।