করপোরেট নারীনেতৃত্ব নিয়ে সম্মেলন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘করপোরেট ওমেন লিডারশিপ-২০১২’-এর দুই দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন গতকাল শনিবার শুরু হয়েছে। র্যাপোর্ট বাংলাদেশ এ সম্মেলনের আয়োজন করে। রাজধানীর সোনারগাঁও হোটেলে সন্ধ্যায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। এ ছাড়া বক্তব্য দেন ভারতের প্রখ্যাত ব্যবস্থাপনা বিশেষজ্ঞ শারু এস রাঙ্গনেকার, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আমজাদ সাঈদ, করপোরেট কমিউনিকেশন বিশেষজ্ঞ রীতা ভিমানী, র্যাপোর্ট বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম মোশাররফ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী। অনুষ্ঠানে নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান সেলিমা আহমেদ ও ব্যান্ডবক্সের চেয়ারপারসন নাহার জামিলকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।