করপোরেট প্রশিক্ষণে সমঝোতা চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি করপোরেট খাতে মানবসম্পদের ক্ষেত্রে পেশাদার প্রশিক্ষণ দিতে নিজেদের মধ্য চুক্তি স্বাক্ষর করেছে একাডেমি অব লার্নিং ও ডন সামদানি ফ্যাসেলিটেশন অ্যান্ড কনসালটেন্সি।
এতে যৌথভাবে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠান দুটি ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উভয় পেশাগত উন্নয়নে যুগোপযোগী প্রশিক্ষণ দিতে যৌথভাবে কাজ করবে। অনুষ্ঠানে একাডেমি অব লার্নিংয়ের পরিচালক হাছান রহমান ও ডন সামদানি ফ্যাসেলিটেশন অ্যান্ড কনসালটেন্সি প্রধান নির্বাহী গোলাম সামদানি ডনসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।