করপোরেট সুনামের শীর্ষ পাঁচে ভারতী এয়ারটেল
ভারতের করপোরেট রেপুটেশন বা সুনামের শীর্ষ পাঁচ প্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিয়েছে টেলিযোগাযোগ কোম্পানি ভারতী এয়ারটেল।এই তালিকা করা হয়েছে নেলসন করপোরেট ইমেজ মনিটরের ওপর ভিত্তি করে, যা মূলত নেলসন কোম্পানির একটি বার্ষিক জরিপ কার্যক্রম। কাস্টমার সার্ভিস বা গ্রাহকসেবা পণ্যের মান ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, কর্মক্ষেত্রের পরিবেশ, করপোরেট নীতিমালা, লক্ষ্য ও নেতৃত্ব এবং সামাজিক দায়বদ্ধতার মতো করপোরেট রেপুটেশনের কিছু মৌলিক মানদণ্ডের ওপর ভিত্তি করে এই জরিপ করা হয়েছে। এতে দেখা গেছে, যেকোনো কোম্পানির রেপুটেশনের জন্য ইনোভেশন বা উদ্ভাবন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, যার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। ইনোভেশনের মানদণ্ডের হিসাবে সবগুলো কোম্পানির মধ্যে ভারতী এয়ারটেল দ্বিতীয় স্থান দখল করেছে।নেলসন করপোরেট ইমেজ মনিটর ২০১০ তৈরি করা হয়েছে শীর্ষ সাতটি মেট্রোপলিটন শহরে অবস্থানকারী নীতি-নির্ধারক, বিনিয়োগকারী, করপোরেট এক্সিকিউটিভ, প্রভাব বিস্তারকারী গ্রুপ, করপোরেট এলিট ও সাধারণ জনগণের মতামতের ওপর ভিত্তি করে। বিজ্ঞপ্তি।