করমুক্ত আয়ের সীমা আড়াই লাখ টাকাই থাকছে
আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৪ শতাংশ ধরে প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দেখে নেওয়া যাক এক নজরে বাজেটের বিষয়বস্তু।
* জিডিপির প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৪ শতাংশ ধরে সম্ভাব্য মূল্যস্ফীতির হার ধরা হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ।
* আগামী বাজেটে ব্যক্তি শ্রেণির করদাতাদের করমুক্ত আয়ের সীমা ধরা হয়েছে আড়াই লাখ টাকা। বর্তমান অর্থবছরে করমুক্ত আয়ের সীমা আড়াই লাখ টাকা। নারী ও ৬৫ ঊর্ধ্ব করদাতাদের করমুক্ত আয়ের সীমা ৩ লাখ টাকা।
* অঞ্চলভিত্তিক ন্যূনতম করের হার ৫ হাজার, ৪ হাজার ও ৩ হাজার টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
* আগামী তিন বছর ভ্যাটের হার ১৫ শতাংশ থাকছে।
* পরিবেশবান্ধব কারখানায় আয়কর ১৪ শতাংশ।
* তৈরি পোশাক শিল্পের করপোরেট কর হার ২০ শতাংশ থেকে ১৫ শতাংশ করার প্রস্তাব।
* ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এর কর অব্যাহতির সীমা বার্ষিক ৩০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩৬ লাখ টাকা করা হয়েছে।