করমুক্ত আয়ের সীমা দুই লাখ টাকা করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন ও ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন বাজেটে করমুক্ত ন্যূনতম আয়ের সীমা বাড়িয়ে দুই লাখ টাকায় উন্নীত করার দাবি জানিয়েছে।রাজধানীতে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কর আইনজীবীদের সংগঠন দুটি এই দাবি জানায়। একই সঙ্গে তারা বলেছে, দেশে বৈধভাবে উপার্জিত অর্থও কর নেটওয়ার্কের বাইরে রয়েছে। সে জন্য নেটওয়ার্কের বাইরে থাকা সব অর্থকে করের আওতায় নিয়ে আসতে হবে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব কামরুল ইসলাম চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ টি এম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি এম এ গফুর মজুমদার, অধ্যাপক আবদুল মজিদ মল্লিক, আবদুল্লাহ শাহাদাত খান, মো. গিয়াস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ফরিদউদ্দিন আহমেদ, এম এ গফুর মজুমদার, মো. আব্বাস উদ্দিন, মো. খোরশেদ আলম, সহসভাপতি শহিদুর রহমান, কোষাধ্যক্ষ মো. আকবর হোসেন, সহসাধারণ সম্পাদক গাজী মামুনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।