করমুক্ত বাড়িভাড়ার সীমা দুই লাখ ৪০ হাজার টাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরিজীবী ও স্বল্প আয়ের করদাতাদের বাড়িভাড়ায় কিছু আয়কর রেয়াত দেওয়া হয়েছে। করমুক্ত বাড়িভাড়ার সীমা বার্ষিক সর্বোচ্চ এক লাখ ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে দুই লাখ ৪০ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। এর মানে হলো, কোনো করদাতার বাড়িভাড়া দুই লাখ ৪০ হাজার টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না। এর পাশাপাশি করমুক্ত বার্ষিক যাতায়াত ভাতার পরিমাণও বাড়ানো হয়েছে। নতুন প্রস্তাব ৩০ হাজার টাকা। কোনো করদাতা সমপরিমাণ টাকা বছরে যাতায়াত ভাতা হিসেবে খরচ করলে কোনো কর দিতে হবে না। আগে এর পরিমাণ ছিল ২৪ হাজার টাকা।এ ছাড়া সামরিক-বেসামরিক ও বেসরকারি খাতের চাকরিজীবীদের ব্যক্তিগত গাড়ির বিপরীতে বা অন্য কোনো উৎস থেকে যে আয়কর দেওয়া করা হয়, তা ওই করদাতাদের বেতনের ওপর প্রযোজ্য আয়করের সঙ্গে সমন্বয় করার প্রস্তাব করা হয়েছে।