করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ কোটি টাকা অনুদান দিল ইউনাইটেড গ্রুপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাস মোকাবিলার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫ কোটি টাকা অনুদান দিয়েছেন ইউনাইটেড গ্রুপ। গত রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে চেক তুলে দেওয়া হয়।
ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মঈন উদ্দিন হাসান রশিদ চেক তুলে দেন। চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। এ সময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইউনাইটেড গ্রুপের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।