করোনা রোগীর আইসিইউ সেবা দেবে এএফসি হেলথ ফরটিস হার্ট ইনস্টিটিউট কুমিল্লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এএফসি হেলথ ফরটিস হার্ট ইনস্টিটিউট কুমিল্লা কোভিড-১৯ রোগীর আইসিইউ সেবা প্রদানে প্রস্তুত। ছবি: বিজ্ঞপ্তি
এএফসি হেলথ ফরটিস হার্ট ইনস্টিটিউট কুমিল্লা কোভিড-১৯ রোগীর আইসিইউ সেবা প্রদানে প্রস্তুত। ছবি: বিজ্ঞপ্তি

করোনা মোকাবিলায় বাংলাদেশ সরকারের গৃহীত প্রচেষ্টাকে আরও জোরদার করতে এএফসি হেলথ ফরটিস হার্ট ইনস্টিটিউট কুমিল্লাকে কোভিড-১৯ রোগীর আইসিইউ সেবা প্রদানে প্রস্তুত করা হয়েছে। সরকারি নির্দেশ মোতাবেক মোট ৯টি আইসিইউ বেডসহ একটি পুরো ফ্লোর ও একটি লিফট সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে।

আজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে এএফসি হেলথ ফরটিস হার্ট ইনস্টিটিউট কুমিল্লা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার নির্ধারিত আইসিইউ টিমকে সহায়তা করার জন্য এএফসি ফরটিসের টিমও প্রস্তুত করা হয়েছে। আইসিইউ টিমকে সহায়তা করার জন্য দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ টেলি-আইসিইউ সেবাদানকারী প্রতিষ্ঠান টেলি-হেলথ এশিয়াকে সহযোগিতা চুক্তির আওতায় প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে ভারতীয় এই টেলি-আইসিইউ প্রতিষ্ঠানটি ২৪/৭ কাজ করবে। যার সহায়তায় টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে চিকিৎসক এবং নার্সরা কোভিড-১৯ রোগীদের নিরবচ্ছিন্ন এবং আরও উন্নত সেবা দিতে পারবেন।

ইতিমধ্যেই হাসপাতালের প্রবেশদ্বারে একটি অটোমেটিকে জীবাণুনাশক গেট স্থাপন করা হয়েছে। এই গেটে প্রবেশ ও বাহির হওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নয় এমন ৭০% আইপিএ সল্যুশন স্প্রে করা হচ্ছে।

কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস, জেলা প্রশাসক অফিস এবং পুলিশ সুপারের অফিসের সমন্বিত প্রতিনিধিদল আজ বুধবার হাসপাতালটির আইসিইউ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।