করোনাকালে বিএসআরএমের নানা উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএসআরএমের পক্ষ থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমানের কাছে চেক হস্তান্তর করা হয়। ছবি: বিজ্ঞপ্তি
বিএসআরএমের পক্ষ থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমানের কাছে চেক হস্তান্তর করা হয়। ছবি: বিজ্ঞপ্তি

করোনাভাইরাস সংকট মোকাবিলায় বিভিন্ন ধরনের উদ্যোগ হাতে নিয়েছে দেশের অন্যতম ইস্পাতশিল্প প্রতিষ্ঠান বিএসআরএম গ্রুপ। এ লক্ষ্যে তারা সরকার, আইন প্রয়োগকারী সংস্থা, চিকিৎসক ও অসহায় মানুষদের প্রয়োজনীয় সহযোগিতা করে চলেছে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানটি আইন প্রয়োগকারী বিভাগের সঙ্গে যৌথ উদ্যোগের পাশাপাশি নিজস্ব উদ্যোগেও এসব কর্মকাণ্ড চালাচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিএসআরএম গ্রুপ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে একটি বড় অঙ্কের অনুদান হস্তান্তর করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউস অনুদানটি গ্রহণ করেন। এ ছাড়া বিএসআরএমে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর এক দিনের বেতন সংগ্রহ করে ২ হাজার ৫০০ দুস্থ ও বিপদগ্রস্ত পরিবারকে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। গত ২৬ এপ্রিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমানের হাতে খাদ্যসহায়তার ওই চেক হস্তান্তর করা হয়। একই দিনে আরও কিছু পরিবারের সাহায্যার্থে অপর একটি অনুদানের চেক চট্টগ্রাম জেলা কমিশনার কার্যালয়ে এসপি এস এম রাশেদুল হকের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান কর্মসূচির অংশ হিসেবে বিএসআরএমের কর্মকর্তাদের পক্ষ থেকে আরেকটি চেক চট্টগ্রাম জেলা কমিশনার কার্যালয়ে এডিসি (জেনারেল) মোহাম্মদ কামাল হোসেনের হাতে হস্তান্তর করা হয়। আরেকটি অনুদানের চেক চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে এসপি এস এম রাশেদুল হকের কাছে হস্তান্তর করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামের কাছে পিপিই হস্তান্তর করে বিএসআরএম। ছবি: বিজ্ঞপ্তি
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামের কাছে পিপিই হস্তান্তর করে বিএসআরএম। ছবি: বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিষ্ঠানটি চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের মধ্যে ব্যক্তিগত সুরক্ষা পোশাক (পিপিই), মাস্ক, হ্যান্ড গ্লাভস দিয়ে যাচ্ছে। সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামের কাছে উন্নতমানের পিপিই সরঞ্জাম হস্তান্তর করে বিএসআরএম। পরবর্তী সময় তা বিআইটিডি ফৌজদারহাট, জেনারেল হাসপাতাল চট্টগ্রাম, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বিতরণ করা হয়।