করোনায় কোকা-কোলা দেবে সাড়ে ১১ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলায় কোকা-কোলা বাংলাদেশ প্রাথমিকভাবে সাড়ে ১১ কোটি টাকার আর্থিক সহায়তা দেবে । করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখেরও বেশি মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছে তারা।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোকা-কোলা বাংলাদেশ এ আর্থিক সহায়তার ঘোষণা দিয়ে বলেছে, করোনাভাইরাসের বিস্তার রোধ ও চলমান সংকট উত্তোরণের জন্য দেশের স্বাস্থ্যখাতকে সহযোগিতার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার লক্ষ্যে খাবার ও পানীয় সরবরাহ করবে তারা। এর মাধ্যমে করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখেরও বেশি মানুষকে সহায়তা করার লক্ষ্য কোকা-কোলা বাংলাদেশের।

কোকা-কোলার সাউথ ওয়েস্ট এশিয়া অপারেশনের ভাইস প্রেসিডেন্ট সন্দ্বীপ বাজোরিয়া বলেন, 'এই মহাসংকটের সময় আমাদের নিরাপদ রাখতে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই। বিশেষত, স্বাস্থ্যকর্মীদেরকে, যারা এই কঠিন সময়েও নিজেদেরকে আর্ত-মানবতার সেবায় নিয়োজিত রেখেছেন।' সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারলে এই সংকট কাটিয়ে ওঠা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিজ্ঞপ্তি