করোনায় বিকন বাংলাদেশের সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বিভিন্ন স্থানে খাদ্যসহায়তা দিচ্ছে বিকন বাংলাদেশ। ছবি: সংগৃহীত
দেশের বিভিন্ন স্থানে খাদ্যসহায়তা দিচ্ছে বিকন বাংলাদেশ। ছবি: সংগৃহীত

করোনা পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে খাদ্য ও অর্থ সহায়তা দিচ্ছে বিকন বাংলাদেশ। পাশাপাশি শিশুদের শিক্ষা–সামগ্রি ও চিকিৎসকদের জন্য ব্যক্তিগত সুরক্ষা পোশাকও (পিপিই) দেওয়া হচ্ছে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ মার্চ থেকে তারা এই সহায়তা কর্মসূচি চালু করেছে। তাদের এই সামাজিক উদ্যোগে ইতিমধ্যে ১৯ লক্ষাধিক টাকা এসেছে।
বিকন বাংলাদেশ ইতিমধ্যে আটটি বিভাগের ৪৫টি স্থানে সাড়ে ১২ হাজার মানুষকে সরাসরি এবং সাড়ে ২৭ হাজার মানুষকে আংশিকভাবে অর্থসহায়তা করেছে। এ ছাড়া তাদের স্বেচ্ছাসেবকেরা সাত হাজারের বেশি খাবারের প্যাকেট বণ্টন করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই পরিস্থিতিতে বাচ্চাদের মনস্তত্ব ধরে রাখতে তাদের মাঝে আর্ট-ক্র্যাফট সামগ্রী বিলি করা হয়েছে। আর করোনায় প্রয়াত চিকিৎসক মঈন উদ্দিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে পিপিই। দেশের অন্যান্য হাসপাতালেও এসব সরঞ্জাম দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ছাড়া এসব উদ্যোগের পাশাপাশি 'পথপ্রাণীদের আহার সেবা' প্রকল্পের মাধ্যমে কার্যক্রম চালানো হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।