করোনায় স্বপ্ন আনল 'সেবাপ্যাক'
করোনার এই পরিস্থিতিতে অসহায় মানুষের সাহায্য করতে ‘সেবাপ্যাক’ নিয়ে এসেছে স্বপ্ন। স্বপ্নের যেকোনো আউটলেট থেকে যে কেউ এই অফার গ্রহণ করতে পারবেন।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিটি সেবা প্যাকে থাকছে, মিনিকেট স্ট্যান্ডার্ড চাল ৫ কেজি, আলু ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, দেশি পেঁয়াজ ১ কেজি, লাইফবয় সাবান ১টি ও মসুর ডাল ১ কেজি। গতকাল এ প্যাকেজের দাম ছিল ৫৫৩ টাকা। তবে কাঁচামালের দামের পরিবর্তনে প্রতিদিন এই বান্ডিল মূল্য কমবেশি হতে পারে।
‘স্বপ্ন’–এর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, দেশের এ অবস্থায় অনেকেই ভাবছেন যে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। কিন্তু একসঙ্গে এসব পণ্য কোথায় পাবেন এবং কীভাবে পৌঁছাবেন—এসব বিষয় নিয়ে অনেকেই ভাবছেন। কারণ, সবখানেই সামাজিক দূরত্ব মেনে চলতে হয়। আমাদের স্বপ্নের স্টোরে এমন অনেকেই আসছেন, যাঁরা মানুষের জন্য কিছু করতে চাইছেন। মূলত সে জন্যই এই সেবাপ্যাক। স্বপ্ন এটি সাশ্রয়ী মূল্যে এবং বিশেষ ছাড়ে দিচ্ছে।’