কর্ণফুলী ইন্ডাস্ট্রিজের আয়োজনে ইয়ামাহার ডিলার-সন্ধ্যা
কর্ণফুলী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয়োজনে ইয়ামাহা ডিলার ইভিনিং বা ডিলার-সন্ধ্যা ২০১১ সম্প্রতি ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে উপস্থিত ছিলেন জাপানের ইয়ামাহা মোটর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ওয়াই তাকাহাসি, এশিয়া অঞ্চলের প্রধান ইশুমিটশু কাওয়াশিমা, ইন্ডিয়া ইয়ামাহা মোটর কোম্পানির বিপণন প্রধান এইচ সুগিমোটো এবং কর্ণফুলী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাবের হোসেন চৌধুরী ও নির্বাহী পরিচালক নূরুল মোস্তফাসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কোম্পানির ২০১০ সালের ব্যবসায়িক পর্যালোচনা ও ২০১১ সালের বিক্রয় পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।অনুষ্ঠানে ওয়াই তাকাহাসি কর্ণফুলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড আয়োজিত ‘ইয়ামাহা বিচ ক্রিকেট কনসার্ট ২০১০’-এর এসএমএস বিজয়ী সোহেল রানাকে একটি ইয়ামাহা ওয়াইবিআর ১১০ এবং ‘ইয়ামাহা আদমজী ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ সুবর্ণজয়ন্তী কনসার্ট ২০১০’-এর বিজয়ী মোহাম্মদ আলীকে একটি ইয়ামাহা লিবেরো জি-৫ মোটরসাইকেল দেওয়া হয়। বিজ্ঞপ্তি।