কর্ণফুলী ইপিজেডে কোরীয় কোম্পানির বিনিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরিয়াভিত্তিক কোম্পানি পিএইচ ক্রিয়েটিভ (বিডি) লিমিটেড কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) একটি তাঁবু এক্সেসরিজ শিল্প স্থাপন করবে।সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন এই শিল্পে ২৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে বিভিন্ন ধরনের ব্যাগ ও তাঁবু এক্সেসরিজ উৎপাদন করা হবে। এ ব্যাপারে গতকাল সোমবার ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও পিএইচ ক্রিয়েটিভের মধ্যে একটি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সৈয়দ নুরুল ইসলাম ও পিএইচ ক্রিয়েটিভের চেয়ারম্যান জিন হো বেই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই লিজ চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এ টি এম শহিদুল ইসলাম, সদস্য (প্রকৌশল) খন্দকার আখতারুজ্জামান, বিনিয়োগ উন্নয়ন মহাব্যবস্থাপক এ জেড এম আজিজুর রহমান, জনসংযোগ মহাব্যবস্থাপক নাজমা বিনতে আলমগীর উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।