কর্ণফুলী ইপিজেডে দেশীয় কোম্পানির বিনিয়োগ সম্প্রসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি কোম্পানি মেসার্স অ্যারো ফেব্রিক্স (প্রা.) লিমিটেড কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় তাদের গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কারখানা সম্প্রসারণ করবে।সম্পূর্ণ দেশি এই কোম্পানি ১৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে বিশেষ ধরনের গার্মেন্টসসামগ্রী উত্পাদন ও রপ্তানি করবে। এ ব্যাপারে সম্প্রতি ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও অ্যারো ফেব্রিক্স (প্রা.) লিমিটেডের মধ্যে একটি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়।বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মোয়েজ্জদ্দীন আহমেদ এবং অ্যারো ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক মাসুদা বেগম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ লিজ চুক্তিতে সই করেন।বেপজার নির্বাহী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ খান, সচিব মো. শওকত নবী, মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) এ জেড এম আজিজুর রহমান, মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. খোরশেদ আলমসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।