কর্ণফুলী ইপিজেডে দেশীয় কোম্পানির ৩২ লাখ ২৪ হাজার ডলার বিনিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি কোম্পানি অ্যাসথেটিক ইলেকট্রনিকস লিমিটেড কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় মোবাইল এক্সেসরিজ অ্যাসেমব্লিং কারখানা স্থাপন করবে। সম্পূর্ণ দেশি এই কোম্পানি ৩২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে বিভিন্ন ধরনের মোবাইল এক্সেসরিজ অ্যাসেমব্লিংও রপ্তানি করবে। অ্যাসথেটিক ইলেকট্রনিকস লিমিটেডে ২৩৬ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। এ ব্যাপারে গতকাল বুধবার ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও অ্যাসথেটিক ইলেকট্রনিকস লিমিটেডের মধ্যে একটি লিজ চুক্তি সই হয়।বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মোয়েজ্জদ্দীন আহমেদ এবং অ্যাসথেটিক ইলেকট্রনিকসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরিফ ইউসুফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ লিজ চুক্তিতে সই করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ খান, সচিব মো. শওকত নবী ও মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) এ জেড এম আজিজুর রহমানসহ অন্য কর্মকর্তারা চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।