কর্ণফুলী ইপিজেডে দেশীয় কোম্পানির ৫১ লাখ ডলার বিনিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসার্স নাসকো ইনকরপোরেশন নামে বাংলাদেশি কোম্পানি কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় বস্ত্রশিল্পে ৫১ লাখ ২৬ হাজার ডলার বিনিয়োগ করবে। এ ব্যাপারে সম্প্রতি বেপজার সদস্য মো. মোয়েজ্জদ্দীন আহমেদ এবং নাসকোর মালিক মোহাম্মদ আবু নাসির একটি লিজ চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।