কর্ণফুলী ইপিজেডে ৬০ কোটি টাকার নতুন বিনিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হংকং ও দক্ষিণ কোরিয়ার কোম্পানি জেসিনহা আউটডোর কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) ৭৫ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে; যা বাংলাদেশের প্রায় ৬০ কোটি টাকার (প্রতি ডলার ৮০ টাকা হিসাবে) সমান।
এ ব্যাপারে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে সম্প্রতি একটি চুক্তি করেছে কোম্পানিটি। বেপজার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বেপজার সদস্য সৈয়দ নুরুল ইসলাম ও জেসিনহা আউটডোরের এমডি কৌন সেং সু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
বেপজা জানায়, কোম্পানিটি তাঁবু, ক্যাম্পিং চেয়ার, স্লিপিং ব্যাগ ও বেড তৈরি করবে। এতে তিন হাজার ৭৩১ জন বাংলাদেশির কর্মসংস্থান হবে।