কর্ণফুলী পেপার মিলের উৎপাদন বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) উৎপাদন বেড়েছে।কেপিএম গত মার্চ মাসে প্রায় দুই হাজার ১০০ মেট্রিক টন কাগজ উৎপাদন করে, যা মাসিক হিসাবে গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল হক প্রথম আলোকে এ তথ্য জানান।জানা গেছে, ফেব্রুয়ারি মাসে কেপিএমের কারখানায় এক হাজার ৭৮৩ মেট্রিক টন কাগজ উৎপাদিত হয়। এর আগে ডিসেম্বর ও জানুয়ারি মাসে উৎপাদন ছিল যথাক্রমে এক হাজার ৫৬৫ মেট্রিক টন ও এক হাজার ৪১২ মেট্রিক টন। এর আগের মাসগুলোতে উৎপাদন ছিল আরও কম।এ প্রসঙ্গে কেপিএমের এমডি জহিরুল হক প্রথম আলোকে বলেন, আগে বাঁশ ও গাছ দিয়ে মণ্ড (পাল্প) উৎপাদন করে কাগজ তৈরির ক্ষেত্রে প্রায়ই যান্ত্রিক ত্রুটি দেখা দিত। তা ছাড়া বাঁশ ও গাছের প্রাপ্তিও ছিল সীমিত। যে কারণে উৎপাদনেও ধস নামে। বিদেশ থেকে প্রথম দফায় দুই হাজার মেট্রিক টন পাল্প আমদানি করায় কারখানায় উৎপাদন বেড়েছে।উৎপাদন বাড়ার ধারাবাহিকতা বজায় রাখতে আরও বেশি পাল্প আমদানির প্রক্রিয়া চলছে।