কর্ণফুলীর ঋণ জোগাড় করবে আইডিএলসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় ১৫ কোটি ডলার ব্যয়ে ড্রাইডক স্থাপনে কর্ণফুলী শিল্প বিল্ডার্সকে প্রধান ঋণ আয়োজককারী হিসেবে সহায়তা দেবে আইডিএলসি ফিন্যান্স।
এ ব্যাপারে দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। চুক্তিতে সই করেন আইডিএলসির এমডি সেলিম আর এফ হোসেন ও কর্ণফুলী শিপ বিল্ডার্সের এমডি প্রকৌশলী এম এ রশিদ।
৫০ হাজার টনের বেশি ধারণক্ষমতার ড্রাইডক স্থাপনে ইতিমধ্যে আনোয়ারায় ২০ একর জমি কিনেছে কর্ণফুলী শিপ বিল্ডার্স। বিজ্ঞপ্তি।