কর্তৃপক্ষের দক্ষতার অভাবে করপোরেট করে ফাঁকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়োজনীয় সম্পদ ও দক্ষতার অভাবে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশের রাজস্ব আদায় কর্তৃপক্ষকে করপোরেট কর ফাঁকি ঠেকাতে বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়।
আজ রোববার বেসরকারি সংস্থা অ্যাকশনএইড আয়োজিত এক আলোচনা সভার মূল প্রবন্ধে এ কথা বলা হয়েছে।
‘সমৃদ্ধির পথে অগ্রযাত্রায় দায়িত্বপূর্ণ করপোরেট করব্যবস্থা’ শীর্ষক ওই আলোচনা সভা রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাকশনএইডের পরিচালক আজগর আলী সাবরি।
প্রবন্ধে আটটি সুপারিশ করা হয়।
প্রবন্ধে বলা হয়, বড় বড় কোম্পানি দক্ষ ও সুচারু হিসাবরক্ষক দল নিয়োগ করে রাখে, যাতে সহজেই করযোগ্য আয়ের কিছু অংশ লুকিয়ে রাখা যায়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।