কর্মকর্তা-কর্মচারীদের মেধাবী সন্তানদের পুরস্কৃত করল ইউসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউসিবির কর্মকর্তা-কর্মচারীদের মেধাবী সন্তানদের আজ পুরস্কৃত করা হয়। ছবি: বিজ্ঞপ্তি
ইউসিবির কর্মকর্তা-কর্মচারীদের মেধাবী সন্তানদের আজ পুরস্কৃত করা হয়। ছবি: বিজ্ঞপ্তি

কর্মকর্তা-কর্মচারীদের মেধাবী সন্তানদের পুরস্কৃত করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)। আজ শনিবার ইউসিবির প্রধান কার্যালয়ের লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী।

ইউসিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের পরীক্ষায় সাফল্য অর্জনকারী ইউসিবির কর্মকর্তা-কর্মচারীদের মেধাবী সন্তানদের সনদপত্র, পদক ও অর্থ প্রণোদনা দেওয়া হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শহিদুল ইসলাম, মির্জা মাহমুদ রফিকুর রহমান ও এ ই আবদুল মুহাইমেন; উপব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আজম ও মোহাম্মদ শওকত জামিল প্রমুখ। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।