কর্মকর্তা-কর্মচারীদের শেয়ারবাজারে সংশ্লিষ্টতার তথ্য চেয়েছে বিএসইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) কর্মরত সব কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের শেয়ার ব্যবসা-সংক্রান্ত তথ্য চেয়েছে বিএসইসি। আগামী সাত কার্যদিবসের মধ্যে এসব তথ্য কমিশনে জমা দিতে হবে।৩ মার্চ বিএসইসির কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি অফিস আদেশ জারি করা হয়। কমিশনের সহকারী পরিচালক শাহানা পারভীন চিঠিটি ইস্যু করেছেন বলে জানা গেছে।বিএসইসি সূত্রে জানা যায়, বিএসইসির সার্ভিলেন্স সিস্টেম সফটওয়্যারে ‘তাত্ক্ষণিক পর্যবেক্ষণ’-সংক্রান্ত ডাটা এন্ট্রির জন্য সব কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের ওপর নির্ভরশীল পরিবারের অন্য সদস্যদের নাম, তাঁদের সম্পর্ক, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র এবং শেয়ার ব্যবসার বেনিফিশিয়ারি ওনার্স (বিও) আইডি নম্বর চাওয়া হয়। এসব তথ্য দাখিলের জন্য একটি নির্ধারিত ছকও দেওয়া হয়েছে।এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘এটি একটি চলমান প্রক্রিয়া। সরকারি চাকরিজীবী হিসেবে আমাদের কিছু বিধিনিষেধ রয়েছে। তাই এসব তথ্য চাওয়া হয়েছে। আগেও এ রকম তথ্য চাওয়া হয়েছিল।’