কর্মকর্তাদের ওপর সিবিএর হামলার প্রতিবাদে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংকের কর্মচারী ইউনিয়নের (সিবিএ) তাণ্ডবের প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকের সামনে গতকাল বুধবার মানববন্ধন করেছে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে তারা ব্যাংকের কাজের পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। এ ছাড়া বিভিন্ন দাবিতে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে স্মারকলিপি দিয়েছে কিছুদিন আগে গড়ে ওঠা সংগঠনটি।
মানববন্ধন শেষে এমডির কাছে দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ব্যাংকের সব কর্মকর্তা যাতে স্বাভাবিকভাবে ও সুষ্ঠু পরিবেশে কাজ করতে পারেন, সে ব্যাপারে নিশ্চয়তা দিতে হবে। ইতিপূর্বে সিবিএর সব অপকর্মের বিচার দাবি করা হয় স্মারকলিপিতে।
গত সোমবার ব্যাংকটির তিন জ্যেষ্ঠ কর্মকর্তাকে লাঞ্ছিত করে সিবিএর নেতা-কর্মীরা।