প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মধ্যে যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) অথবা ও-লেভেল এবং উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) অথবা এ-লেভেল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে, তাদের পুরস্কৃত করা হয়েছে। গত শনিবার রাজধানীর পুরানা পল্টনে আইএফআইসি ব্যাংক টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ আলম সারওয়ার অর্থ ও সার্টিফিকেট তুলে দেন। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিক্ষার্থীদের বাবা-মায়েরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি