কর্মদল গঠন করার নির্দেশ শিল্পমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলো দ্রুত সাভারের চামড়া শিল্পনগরে স্থানান্তরের লক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), শিল্প মন্ত্রণালয় ও ট্যানারি শিল্পমালিকদের সমন্বয়ে একটি কর্মদল (ওয়ার্কিং টিম) গঠনের নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
শিল্পমন্ত্রী গতকাল রোববার চামড়া শিল্পনগরের উন্নয়ন ও ট্যানারি স্থানান্তর নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ নির্দেশনা দেন। রাজধানীর একটি হোটেলে এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ)। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
শিল্পমন্ত্রী বলেন, এ কর্মদল হাজারীবাগের ট্যানারিগুলোর স্থানান্তর প্রক্রিয়া তদারকির পাশাপাশি উদ্যোক্তাদের অন্যান্য সমস্যা সমাধানেও কাজ করবে। স্থানান্তর শুরু হলে যেসব মালিক প্লট পাননি, তাঁদের জন্য প্রকল্পসংলগ্ন এলাকায় ‘সম্প্রসারিত প্রকল্প’ নেওয়া হবে।