প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয়ে এর ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হুসাইন ও কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রউফ এক সমঝোতায় সই করেছেন। এ সময় কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান পরীক্ষিৎ দত্ত চৌধুরী, মহাব্যবস্থাপক (অপারেশনস) মো. আব্দুল মান্নান ও টিভিএসের সিইও বিপ্লব কুমার রায় উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় কর্মসংস্থান ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা নিজস্ব প্রয়োজনে টিভিএস ব্র্যান্ডের যেকোনো মোটরসাইকেল কিনতে পারবেন। এ ছাড়া দেশের বেকার যুবকেরা আত্মকর্মসংস্থানের জন্য কর্মসংস্থান ব্যাংক থেকে বিভিন্ন মেয়াদি ঋণের মাধ্যমে ‘টিভিএস কিং থ্রি হুইলার’ ও টিভিএস ব্র্যান্ডের বিশেষ মোটরসাইকেল ‘এক্সএল-১০০’ কিনতে পারবেন। বিজ্ঞপ্তি