কর্মসংস্থান ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মসংস্থান ব্যাংকের ২০১০-১১ অর্থবছরের প্রথম আঞ্চলিক ব্যবস্থাপক সম্মেলন সম্প্রতি ঢাকায় ব্যাংকের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এম মনিরুজ্জামান খন্দকার। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হুদা চৌধুরী। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক মো. আবদুস সালাম।এম মনিরুজ্জামান খন্দকার ২০১০-১১ অর্থবছরে আগের অর্থবছরের চেয়ে ব্যাংকের সার্বিক কার্যক্রমের অগ্রগতি ও সাফল্যের জন্য সন্তোষ প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।