কর্মসংস্থান ব্যাংকের নতুন চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মসংস্থান ব্যাংকের নতুন চেয়ারম্যান হয়েছেন সাবেক সচিব শফিকুর রহমান পাটোয়ারী। তাঁকে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত রোববার তিন বছরের জন্য এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। শফিকুর রহমান পাটোয়ারী দীর্ঘ সময় অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং অনুবিভাগের যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব ছিলেন। পরে ২০১০ সালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নামে আলাদা বিভাগ করা হলে তাঁকে এ বিভাগের সচিব করা হয়। গত বছরের আগস্টে অবসরে যাওয়ার আগে তিনি পরিবেশসচিব ছিলেন। প্রথমেই কী বিষয়ে মনোযোগ দেবেন—এমন এক প্রশ্নের জবাবে শফিকুর রহমান পাটোয়ারী বলেন, শিক্ষিত বেকারদের কর্মসংস্থান ও স্বচ্ছতার সঙ্গে ঋণ বিতরণ।