কর্মসংস্থান ব্যাংকের মূল্যায়ন সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্মসংস্থান ব্যাংকের চলতি ২০০৯-১০ অর্থবছরের প্রথম ছয় মাসের সার্বিক কার্যক্রমের ওপর সম্প্রতি এক মূল্যায়ন সভা ব্যাংকের ঢাকার প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এ ইউসুফ। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. শাহজাহান মিঞা। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক মো. দিলওয়ার হোসেন ভূঁইয়া। বিজ্ঞপ্তি।