কর্মসংস্থানে বিশেষ বরাদ্দ নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজেটে রংপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ১৯০ কিলোমিটার রাস্তা চার লেনে উন্নীতকরণের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, এতে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। রংপুর মহিলা ক্রীড়া কমপ্লেক্সের জন্য ২৭ কোটি টাকা বরাদ্দ দেওয়ায় আমরা উৎসাহ বোধ করছি। তবে বিনিয়োগবান্ধব পরিবেশ ও কর্মসংস্থান সৃষ্টিতে উত্তরাঞ্চলের জন্য বিশেষ কোনো বরাদ্দ রাখা হয়নি। তা করা হলে ভালো হতো। চাল আমদানির ওপর শুল্কহার চলতি ২০১৫-১৬ অর্থবছরের ১০ শতাংশ থেকে বাড়িয়ে নতুন বাজেটে ২৫ শতাংশে উন্নীত করার ফলে উত্তরাঞ্চলের কৃষকদের অনেক উপকার হবে। সেই সঙ্গে নারীর উন্নয়নে চ্যালেঞ্জ ফান্ড গঠন ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার ঘোষণা এ অঞ্চলের নারীদেরও মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করি।