কর্মসংস্থানে স্বপ্ন প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুস্থ মহিলাদের (বিধবা, তালাকপ্রাপ্ত, স্বামী পরিত্যক্তা) জন্য স্থায়ী কর্মসংস্থান ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কুড়িগ্রামে ৭২টি ইউনিয়নে ‘স্বপ্ন প্রকল্প’ নামে পাঁচ বছর মেয়াদি একটি কর্মসূচি চালু করা হয়েছে। এর আওতায় ৭ হাজার ৭৭৬ জন দুস্থ মহিলা স্বাবলম্বী হবেন বলে আশা করা হচ্ছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আক্তার হোসেন আজাদ গত রোববার উপজেলার ঘোগাদহ ইউনিয়নে এ প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করেন। ঘোগাদহ ইউপির চেয়ারম্যান আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউএনডিপির জেলা ব্যবস্থাপক আহমেদুল কবির আখন্দ, স্বপ্ন প্রকল্পের সমন্বয়ক কে এম সরকার প্রমুখ বক্তব্য দেন।