কর্মসূচি নির্ধারণে ডাকা ব্যবসায়ীদের সম্মেলন পিছিয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত ‘ব্যবসায়ী সম্মেলন’ নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হচ্ছে না। ২০ এপ্রিল এ সম্মেলন অনুষ্ঠিত হবে।এ বিষয়টি জানিয়ে এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদের সই করা একটি চিঠি দেশের ৩৩০টি ব্যবসায়ী সমিতি এবং ৯০টি চেম্বারের নেতাদের কাছে গতকাল বুধবার পাঠানো হয়েছে।বর্তমান সহিংস রাজনৈতিক পরিস্থিতিতে ব্যবসায়ীদের কর্মসূচি নির্ধারণের জন্য ৬ এপ্রিল ব্যবসায়ীদের সম্মেলন ডেকেছিল এফবিসিসিআই। এ জন্য ইতিমধ্যে সারা দেশের ব্যবসায়ী সংগঠনগুলোর নেতাদের কাছে চিঠিও পাঠানো হয়েছিল।সম্মেলন অনুষ্ঠানের তারিখের পাশাপাশি অনুষ্ঠানস্থলও পরিবর্তন করা হয়েছে। এ সম্মেলন অনুষ্ঠিত হবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। অবশ্য আগের মতোই সকাল ১০টায় এ সম্মেলন শুরু হবে।সম্মেলনে সভাপতিত্ব করবেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ। এতে এফবিসিসিআইয়ের দুই সহসভাপতিসহ পরিচালকেরা উপস্থিত থাকবেন।