কলকাতায় ভারত শিল্পবাণিজ্য মেলা শুরু হচ্ছে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার সায়েন্স সিটির পাশে মিলনমেলা ময়দানে আজ শুক্রবার শুরু হচ্ছে ২৭তম ভারত শিল্প ও বাণিজ্য মেলা-২০১৪। নয় দিনের এই মেলা চলবে ৪ জানুয়ারি পর্যন্ত।
বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএনসিসিআই) আয়োজিত এই মেলা উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। এতে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রধান অতিথি ও এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বিএনসিসিআইর সচিব ডিপি নাগ গতকাল বুধবার জানান, এবারের মেলায় বাংলাদেশ, চীন, পাকিস্তান, ভুটান, নেপাল, আফগানিস্তান ও তুরস্কসহ ১২টি দেশ অংশ নিচ্ছে। এবার দেশ-বিদেশের ৬০০টি শিল্প ও বাণজ্যিক প্রতিষ্ঠান যোগ দিচ্ছে। এর মধ্যে বাংলাদেশের রয়েছে ১৬টি শিল্পপ্রতিষ্ঠান। এ ছাড়া মেলা উপলক্ষে বাংলাদেশ থেকে আসছে ৮০ সদস্যের একটি শিল্পবাণিজ্য প্রতিনিধিদল।
এদিকে ১৯ ডিসেম্বর থেকে কলকাতার সায়েন্স সিটি ময়দানে চলছে ‘১৩তম ভারত-আন্তর্জাতিক মেগা ট্রেড ফেয়ার’, চলবে রোববার পর্যন্ত। মেলায় বাংলাদেশের ৯৭টি প্রতিষ্ঠান অংশ নেয়। ওই মেলার উদ্বোধনী অনুষ্ঠানেও বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রধান অতিথি ছিলেন।