কলকাতার নিক্কো পার্কের ধাঁচে কক্সবাজারে তৈরি হচ্ছে বিনোদন পার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার নিক্কো পার্কের ধাঁচে বাংলাদেশের পর্যটন ও সৈকত শহর কক্সবাজারে ওয়াটার পার্ক ও রিসোর্টসহ একটি বিনোদন পার্ক গড়ে তোলা হবে।বাংলাদেশের ইন্ট্রাকো গ্রুপ এবং কলকাতার নিক্কো পার্ক অ্যান্ড রিসোর্ট গ্রুপ যৌথভাবে কক্সবাজারে চার একর জায়গাজুড়ে এই পার্ক ও রিসোর্ট তৈরি করবে। এ জন্য প্রাথমিকভাবে ব্যয় প্রাক্কলন করা হয়েছে এক কোটি মার্কিন ডলার।এ ব্যাপারে উভয় প্রতিষ্ঠানের মধ্যে গত শনিবার একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইন্ট্রাকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ আলী এবং নিক্কো পার্কের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী অরিজিৎ সেনগুপ্ত এই সমঝোতা চুক্তিতে সই করেন।এ সময় বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, কক্সবাজারে রয়েছে বিশ্বের দীর্ঘতম বালুকাময় সমুদ্রতট বা সৈকত। যেটির বিস্তৃতি ১২৫ কিলোমিটার।