কলকাতার পরিবর্তে আগ্রায় আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন
আগামী বছরের ২৭ থেকে ২৯ জানুয়ারি তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল বিজনেস পার্টনারশিপ সামিট বা আন্তর্জাতিক ব্যবসায়িক অংশীদারি সম্মেলন কলকাতায় হওয়ার কথা থাকলেও তা আর এখন হচ্ছে না। কলকাতার পরিবর্তে এবার আগ্রা শহরে ওই সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ভারতের কেন্দ্রীয় সরকারের বাণিজ্য মন্ত্রণালয় ও দেশের শীর্ষ বণিক সমিতি কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ (সিআইআই) এই সম্মেলনের আয়োজন করে থাকে। এই সমেঞ্চলনে স্বাগতিক ভারতসহ বিভিন্ন দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা যোগ দেন। সাধারণত যে রাজ্যে এই সমেঞ্চলন হয়ে থাকে সেখানকার শিল্প-বাণিজ্যে একটা ইতিবাচক প্রভাব পড়ে। যে কারণে কেন্দ্রীয় সরকার ও সিআইআই কলকাতা থেকে সরিয়ে আগ্রায় পরবর্তী সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়ায় পশ্চিমবঙ্গ রাজ্য নতুন বিনিয়োগ পাওয়া থেকে বঞ্চিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত বছর এ সমেঞ্চলন হয়েছিল অন্ধ্র প্রদেশের রাজধানী হায়দরাবাদে। সেখানে দেশ-বিদেশের দেড় হাজার শিল্পপতি-ব্যবসায়ী ও বিনিয়োগকারী যোগ দিয়েছিলেন। আর ওই সমেঞ্চলন থেকেই অন্ধ্র প্রদেশ ৩৬টি বড় বিনিয়োগ প্রস্তাব পেয়েছিল। সে অনুযায়ী কলকাতায় সমেঞ্চলন হলে পশ্চিমবঙ্গেও কম-বেশি বিনিয়োগ প্রস্তাব আসবে—এমনটাই আশা করেছিল রাজ্য সরকার। কিন্তু ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা কলকাতার পরিবর্তে আগ্রায় আন্তর্জাতিক ব্যবসায়িক অংশীদারি সম্মেলন আয়োজনের কথা জানান।পর্যবেক্ষকেরা মনে করছেন, কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল জোট বা ইউপিএ সরকারের ওপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন প্রত্যাহার করায় এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। বুধবার এই খবর শোনার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।