কলকাতার বিধাননগর মেলায় যোগ দিচ্ছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার ২৩তম বিধাননগর মেলায় যোগ দিচ্ছে বাংলাদেশ। বিধাননগর (সল্টলেক) সেন্ট্রাল পার্কে আগামী ১৪ জানুয়ারি মেলা শুরু হচ্ছে। শেষ হবে ৫ ফেব্রুয়ারি।মেলার উদ্যোক্তা বিধাননগর পৌরসভা। এবারের মেলায় থিম কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। মেলায় বাংলাদেশের বিভিন্ন পণ্যের পাশাপাশি শিল্প-সংস্কৃতি ও শিক্ষাবিষয়ক নানা পণ্যসেবা প্রদর্শন করা হবে বলে আয়োজকেরা জানান।বিধাননগর পৌরসভার পারিষদ অশেষ মুখোপাধ্যায় জানান, বাংলাদেশ ছাড়াও এবারের মেলায় বিশ্বের আরও কয়েকটি দেশ ও ভারতের বিভিন্ন রাজ্য যোগ দিচ্ছে। মেলায় দুই বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকবে।