কলকাতার হস্তশিল্প মেলায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতা হস্তশিল্প ও পর্যটন মেলায় বাংলাদেশ স্টলে দর্শনার্থীদের ভিড় l ছবি: ভাস্কর মুখার্জি
কলকাতা হস্তশিল্প ও পর্যটন মেলায় বাংলাদেশ স্টলে দর্শনার্থীদের ভিড় l ছবি: ভাস্কর মুখার্জি

কলকাতায় পাঁচ দিনব্যাপী হস্তশিল্প ও পর্যটন মেলায় বাংলাদেশের পাঁচটি প্রতিষ্ঠান যোগ দিয়েছে।
মেলাটি গতকাল বুধবার শুরু হয়েছে। কলকাতার কলেজ স্ট্রিটের বর্ণপরিচয় মিলনায়তনে আয়োজন করা হয়েছে এই মেলার।
পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু এই মেলার উদ্বোধন করেন। এতে পশ্চিমবঙ্গের ৪৫টি হস্তশিল্প ও পর্যটন সংস্থা তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে।
শিবপুর জন্মভূমি সেবা, ভারত-বাংলাদেশ কালচারাল সেন্টার এবং বাংলাদেশের তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি যৌথভাবে মেলাটির আয়োজন করেছে।
মেলাটি আয়োজনে সহযোগিতা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পর্যটন দপ্তর।
মেলায় বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ঐতিহ্যবাহী জামদানি শাড়ি ও সিলেটের মণিপুরি তাঁত শাড়ির পসরা সাজিয়ে বসেছে। সেই সঙ্গে তারা ফরিদপুরের লুঙ্গিসহ বিভিন্ন জেলা তৈরি হওয়া হস্ত ও কুটির শিল্পজাত পণ্যসামগ্রী প্রদর্শন করছে।
অন্যদিকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠানগুলোও নানা ধরনের হস্ত ও কুটির শিল্প পণ্য এবং পর্যটন সংক্রান্ত সেবাসমূহ প্রদর্শন করছে।