কলকাতায় বাংলাদেশ থেকে এই মৌসুমের প্রথম ইলিশ আমদানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের বাঙালি উৎসব জামাইষষ্ঠী সামনে রেখে কলকাতায় গত বৃহস্পতিবার বাংলাদেশ থেকে এই মৌসুমের প্রথম ইলিশ এসেছে।জানা গেছে, এদিন সকাল নয়টার দিকে ১৫ টন হিমায়িত ইলিশ নিয়ে দুটি ট্রাক বাংলাদেশের বেনাপোল দিয়ে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে ঢোকে। প্রতিটি ৮০০ থেকে এক কিলোগ্রাম (কেজি) ওজনের এই ইলিশ আমদানি করা হয়েছে প্রতি কেজি ছয় মার্কিন ডলার দামে। যা বাংলাদেশের প্রায় ৫০০ টাকার সমান।বাংলাদেশ থেকে ইলিশ আমদানি উপলক্ষে পেট্রাপোল সীমান্তে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও মৎস্য প্রতিমন্ত্রী সুব্রত সাহা। আজ ২৭ মে রোববার পশ্চিমবঙ্গে জামাইষষ্ঠী। এই উৎসব উপলক্ষে প্রতিবছরের মতো এবারও কলকাতাসহ পশ্চিমবঙ্গের ইলিশপ্রিয় বাঙালিদের রসনাতৃপ্তির জন্য ইলিশ আমদানি করা হয়।