কলম্বো বিমানবন্দরে এমিরেটসের লাউঞ্জ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমিরেটস এয়ারলাইনস শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি একটি বিলাসবহুল যাত্রীলাউঞ্জ উদ্বোধন করেছে।বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে নিজস্ব যাত্রীদের জন্য স্বতন্ত্র লাউঞ্জ স্থাপনের পরিকল্পনার অংশ হিসেবে এটির উদ্বোধন করা হয়। এটি হলো এমিরেটসের ২৯তম যাত্রী লাউঞ্জ।১৫ লাখ মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এ লাউঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে এমিরেটসের প্রেসিডেন্ট টিম ক্লার্ক, শ্রীলঙ্কায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মাহমুদ মোহম্মদ আল-মাহমুদ, শ্রীলঙ্কার অর্থনৈতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী বাসিল রাজাপাকসা, বেসামরিক বিমানচলাচল মন্ত্রী পিয়াংকারা জয়াত্ন প্রমুখ উপস্থিত ছিলেন। লাউঞ্জটি একসঙ্গে ১১৮ জন যাত্রী ধারণে সক্ষম। এমিরেটসের প্রথম ও বিজনেস শ্রেণীতে ভ্রমণকারী এবং এমিরেটস স্কাইওয়ার্ডসের গোল্ড সদস্য যাত্রীরা এই লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাবেন। বিজ্ঞপ্তি।