কলম্বোয় মিহিন লঙ্কা এয়ারের সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) কার্ডধারীরা মিহিন লঙ্কা এয়ারলাইনসে ঢাকা থেকে শ্রীলঙ্কার কলম্বো ভ্রমণে গেলে সেখানকার গ্লোবাল টাওয়ার হোটেলে বিনা মূল্যে তিন রাত যাপন, এসি গাড়িতে বিমানবন্দরে ট্রান্সফার সুবিধা পাবেন। এ ব্যাপারে দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। ইবিএলের কনজ্যুমার ব্যাংকিং প্রধান এম নাজিম আনোয়ার চৌধুরী এবং বাংলাদেশে মিহিন লঙ্কার মহাব্যবস্থাপক অরুণা রত্নানায়েকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
বিজ্ঞপ্তি